Haor Rokkha Andolan

হাওর রক্ষা আন্দোলন

NewsRiver

মনু নদীতে নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ, ক্ষতিগ্রস্ত ৮–১০ গ্রামের মানুষ

মনু নদীতে নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ, ক্ষতিগ্রস্ত ৮–১০ গ্রামের মানুষ

Activity details

Published by Haor Rokkha Andolan

এলাকাবাসীর অভিযোগ, মনু নদীতে লিজের নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে শব্দ ও পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে, যার ফলে আশপাশের ৮–১০টি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এলাকাবাসী নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Discover more

Related News & Activities

Updates from our rivers, haors and wetlands.

View all
মনু নদীতে নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধনActivity

মনু নদীতে নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন

এলাকাবাসীর অভিযোগ, মনু নদীতে লিজের নিয়মনীতি লঙ্ঘন করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে শব্দ ও পরিবেশ দূষণের ফলে আশপাশের ৮–১০টি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বালু উত্তোলনের অনিয়ম বন্ধ, পরিবেশ সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে।

Read more
News

হাওর রক্ষা আন্দোলনে বৃহত্তর মেদিনীমহল গ্রামের মানুষের সংহতি

হাওর রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বৃহত্তর মেদিনীমহল গ্রামের মুরব্বি ও যুব-তরুণেরা। এ সময় হাওর সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রেজাউল ইসলাম রাজা। হাওর রক্ষায় গ্রামবাসীর এই ঐক্য ও সচেতনতাকে স্বাগত জানিয়ে বৃহত্তর মেদিনীমহল গ্রামের সকল মুরব্বি, যুবক ও তরুণদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে হাওর রক্ষা আন্দোলন।

Read more
হাওর ও জলাভূমি সংরক্ষণ আইনNews

হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন

হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন ২০২৬-এর আলোকে হাওর সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের সচেতনতা তৈরির লক্ষ্যে কাউয়াদিঘি হাওরের ভুরবুড়ি জোড়াব্রিজে হাওর রক্ষা আন্দোলনের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাওরের জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ দখল ও ভরাট প্রতিরোধ এবং সম্মিলিতভাবে হাওর সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

Read more
হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন সফল করতে গণসংযোগ শুরুNews

হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন সফল করতে গণসংযোগ শুরু

আগামী ২৮ নভেম্বর ২০২৬ মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য হাওর রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে গণসংযোগ শুরু হয়েছে। মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্যকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা ফারুখ আহমদ, নির্বাহী সদস্য আব্দুল করিম বাচ্চু, বড়লেখা কমিটির সভাপতি মো. খয়রুল হক, সহ-সম্পাদক নজরুল ইসলাম, জুড়ী উপজেলা কমিটির নেতা মো. মুহিব মিয়া, ছাত্রনেতা সাহান হোসেন এবং জেলা কমিটির নির্বাহী সদস্য নুরুল ইসলাম ফয়ছলসহ নেতৃবৃন্দ। সম্মেলন সফল করতে যাঁরা সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করছেন, তাঁদের সকলের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও সংগ্রামী ভালোবাসা। হাওর বাঁচলে প্রকৃতি বাঁচবে, বাঁচবে মোর বাংলাদেশ। হাওর, নদী, পরিবেশ রক্ষা কর বাংলাদেশ।

Read more